বাংলাদেশ

রাজধানীতে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

বাংলা টিভি ডেস্ক: রাজধানীতে আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৬।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মির্জাপুর, টাঙ্গাইল থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। এটি ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এলাকায় সৃষ্টি হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ফলে ঢাকাসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হলেও তা ছিল তুলনামূলকভাবে দুর্বল।

এ ঘটনায় এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button