গ্রাম বাংলাদেশবাংলা

রাজশাহীতে ৫ জন নিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি মসজিদে পাঁচজন নিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই জামাত অনুষ্ঠিত হয়। জামাতে তিনজন পুরুষ ও দুইজন নারী ছিলেন।

বুধবার (২৭ মে) সকাল ৮টায় পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই ঈদ জামাতে ইমামতি করেন স্থানীয় বাসিন্দা রহিম গাজী।

ঈদের জামাত আদায়কারীরা জানান, প্রতি বছর ঈদের জামাত আদায় করে আসছেন। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী চাঁদ দেখে ঈদের জামাত আদায় করলেও, এখন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের সালাত আদায় করতে পেরে তারা সন্তুষ্ট।

জামাতের ইমাম রহিম গাজী বলেন, মানুষ মনে করে সৌদি আরবে ঈদ হচ্ছে তাই আমাদের এই স্থানে ঈদ হচ্ছে, আসলে ব্যাপারটা তা না। চাঁদ শুধু বাংলাদেশ বা সৌদি আরবের জন্য উঠে না; চাঁদ উঠে সারা পৃথিবীর জন্য। যেদিন চাঁদ উদিত হয়, সেদিন থেকেই মূলত নতুন মাস শুরু হয়। পৃথিবীর পরিসীমা যেহেতু অনেক বড়, তাই সব দেশ থেকে একই সময়ে চাঁদ দেখা যায় না। সেটা আমাদের দেখার ব্যর্থতা, কিন্তু চাঁদের উপস্থিতি তো সত্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button