গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় পানিতে পড়ে নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি (অনলাইন): গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে পড়ে শিরিনা বেগম (২৭) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মে) সকালের দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ছোট ছত্রগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিরিনা বেগম ওই ইউনিয়নের সাদিপাড়া গ্রামের আনিছার রহমানের মেয়ে। তিনি স্বামী পরিত্যাক্তা ছিলেন।

স্থানীয় ও স্বজনরা জানান, শিরিনা বেগম একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন সময়ে এদিক-সেদিক ছুটে চলতেন। এরই একপর্যায়ে তার নানা মৃত আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে যান। সেখানে ছোলাইমান মন্ডলের পুকুরের পানিতে ডুবে শিরিনা বেগম মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুস আলী বলেন, ওই স্থানে শিরিনা বেগম নামের এক নারী পানিতে ডুবে মারা গেছেন। তিনি শারীরিকভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান বলেন, ছোট ছত্রগাছা গ্রামে পানিতে ডুবে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button