বাংলাদেশসরকার

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে অসুবিধার কথা উল্লেখ করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো পদত্যাগপত্রে দীপেন দেওয়ান জানান, মন্ত্রিত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। এসব শারীরিক জটিলতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করা তার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদ থেকে সরে দাঁড়ানোই সমীচীন বলে তিনি মনে করেন। এ বিবেচনায় তিনি তার পদত্যাগপত্র গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন কামনা করেন।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button