আন্তর্জাতিকইন্ডিয়া

প্রেমের প্রস্তাবে ‘না’, বদলা নিতে তরুণী ও তার মায়ের নগ্ন ছবি ভাইরাল করল যুবক!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে এক তরুণী ও তার মায়ের ভুয়া ও আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি দিল্লির বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিষয়ক কনটেন্ট শেয়ারের মাধ্যমে ওই যুবকের সঙ্গে গুজরাটের ওই তরুণীর পরিচয় হয়। পরবর্তীতে সেই যোগাযোগ ধীরে ধীরে ব্যক্তিগত পর্যায়ে গড়ালেও তরুণী সম্পর্ক এগিয়ে নিতে অস্বীকৃতি জানান।

অভিযোগ অনুযায়ী, এরপর অভিযুক্ত ব্যক্তি তরুণী ও তার মায়ের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সেগুলো বিকৃত করে শতাধিক ভুয়া অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করেন। পরে তিনি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে এসব কনটেন্ট ছড়িয়ে দেন।

ঘটনাটি নজরে আসার পর ভুক্তভোগী তরুণী আহমেদাবাদ সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন। এরপর তদন্তে নেমে পুলিশ দিল্লি থেকে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করে।

অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মে মাসের প্রথম দিকে এ বিষয়ে এফআইআর দায়েরের পর আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button