বাংলাদেশঅপরাধ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ মিজানুর রহমান (৪৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 অভিযুক্ত মিজানুর রহমান জেলা শহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাইস্কুল) সহকারী শিক্ষক। তার বিরুদ্ধে ছাত্রীর পরিবার সদর মডেল থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী, তার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সাল থেকে প্রাইভেট পড়ানোর অজুহাতে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে শিক্ষক মিজানুর রহমান। ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই ছাত্রীকে ভয়ভীতিও দেখানো হয়। পরে ওই ছাত্রী বিষয়টি পরিবারকে জানায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা মিজানুর রহমানকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত শিক্ষক মিজানুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, শিক্ষার্থীর পরিবারের দায়ের করা মামলায় শিক্ষকের বিরুদ্ধে ২০২৫ সালের অক্টোবর মাসে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button