বাংলাদেশ

গোমস্তাপুর সীমান্তে পুশ-ইনের অপেক্ষায় থাকা লোকজনকে সরিয়ে নিল বিএসএফ

বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে জড়ো করা ব্যক্তিদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের আরও ভেতরে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ জুন) দুপুরে ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর সহকারী পরিচালক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ঘুঘিয়া-আনারপুর সীমান্ত এলাকায় অবস্থান করা লোকজনকে বিএসএফ প্রায় ৫০ গজ ভেতরে সরিয়ে নেয়।

এ বিষয়ে শুক্রবার সকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএসএফ জানিয়েছে, তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

এদিকে সম্ভাব্য পুশ-ইন ঠেকাতে বৃহস্পতিবার রাত থেকে সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করেছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিভিন্ন পয়েন্টে নজরদারি ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে একই সীমান্ত এলাকা দিয়ে ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই সীমান্ত পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সীমান্তে পরিস্থিতি বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

সংশ্লিষ্ট খবর

Back to top button