বাংলাদেশঅপরাধআইন-বিচার

রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে, যা ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দ্রুততম সময়ে দণ্ড কার্যকরের দাবি জানান।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর রামিসাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যায় অভিযুক্ত স্বপ্না আক্তার। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার পরিবারের সদস্যরা আসামিদের কক্ষের সামনে জুতা দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর পুলিশ স্বপ্নাকে ঘটনাস্থল থেকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মামলার তদন্ত শেষ করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

বিচারকালে চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং পৃথক অর্থদণ্ডের আদেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button