বাংলাদেশঅপরাধআইন-বিচার

৬ শিশুর পরিবারপ্রতি ৮০ লাখ টাকা দেবে আদ্-দ্বীন: শিশির মনির

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ নির্ধারণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারগুলো। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

রোববার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, উভয় পক্ষের আলোচনার ভিত্তিতেই এই আর্থিক ক্ষতিপূরণ চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আগে ঘোষণা করা অতিরিক্ত সুবিধাগুলোও বহাল থাকবে। এর মধ্যে আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা এবং পরিবারের একজন সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার প্রস্তাবও রয়েছে।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এসব সুবিধার ঘোষণা দেয়। তবে নবজাতকদের মৃত্যুর ঘটনায় কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিয়ে আলাদা তদন্ত ও পর্যালোচনা চলছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button