বাংলাদেশঅপরাধ

মতিঝিলে এক ব্যক্তিকে গুলি, ১৭ লাখ টাকা ছিনতাই

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হয়েছেন।

রোববার (৭ জুন) দুপুর সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লোকমান নামের ওই ব্যবসায়ী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

গুলিতে লোকমানের হাত ও পায়ে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই আশপাশের এলাকায় তল্লাশি ও তদন্ত শুরু করা হয়েছে।

কে বা কারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট খবর

Back to top button