বাংলাদেশঅপরাধ

নাড়ুর নামে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা থেকে ‘নাড়ু’ নামে পাঠানো দুটি পার্সেল থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে শহরের শান্তিমোড় এলাকায় একটি কুরিয়ার প্রতিষ্ঠানের শাখা কার্যালয়ে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির একটি দল সংশ্লিষ্ট কুরিয়ার অফিসে অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় দুটি কার্টনের ভেতরে থাকা সাতটি পৃথক প্যাকেট থেকে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ৭ জুন কুমিল্লা থেকে ‘নাড়ু’ হিসেবে উল্লেখ করে কার্টন দুটি চাঁপাইনবাবগঞ্জে পাঠানোর জন্য বুকিং দেওয়া হয়েছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্সেলগুলো শনাক্ত করে পরীক্ষা করা হলে ভেতরে মাদকদ্রব্য পাওয়া যায়।

ঘটনার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button