গ্রাম বাংলাদেশবাংলা

সোনারাগাঁয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক

সোনারাগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারাগাঁয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক বলে দাবি করেছেন নিজেই। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে সরকারি বরাদ্দকৃত চাল বিতরণের সময় তিনি এ দাবি করেন।

আল মুজাহিদ মল্লিক বলেন, গত কয়েকদিন আগে বৈদ্যেরবাজারে একটি অনুষ্ঠানে আমাদের এমপি আজহারুল ইসলাম মান্নান সবার সামনে ঘোষণা দেন এখানে দলের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক। সুতরাং দল থেকে এখানে অন্য কাউকে নমিনেশন দেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ ১৭ বছরে দলের সুঃসময়েও আমি বিএনপি ছাড়ি নাই। তখন দলের দুঃসময়ে আমার অবদান কি ছিল এটা সোনারগাঁবাসী জানে।

তিনি বলেন, দলের হেভিওয়েট থেকে শুরু করে সবাই আমাকে সমর্থন দিচ্ছে। কাজেই এখানে অন্য কেউ দলের চেয়ারম্যান প্রার্থী বললে তারা ভুল করবে। তবে মার্কা যেহেতু নেই সেজন্য যেকেউ নির্বাচন করতে পারবে।

তিনি আরও বলেন, বতর্মানে মাদক সবচেয়ে বড় সমস্যা। মাদক নির্মূূলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সুন্দর একটি আইন পাশ করছে। আশা করি এর মাধ্যমে ভবিষ্যতে দেশ থেকে মাদক দূর হবে। আগামী এক বছরে সোনারগাঁও থেকে আমি মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।

এর আগে জামপুরে সরকারের বরাদ্দকৃত চাল ২০০ জনের মাঝে বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম, ইউপি সদস্য বদরুজ্জামান বদু, ইউপি সদস্য মো. মিলনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

উল্লেখ্য, আল মুজাহিদ মল্লিক সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button