
বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে চীন পাশে রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জুলাই) রাজধানীতে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের মতো দেশগুলো চীনের দিকে ঝুঁকছে। চীনকে সম্প্রসারণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে এবং চীন, বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে আগ্রহী।
তিনি বলেন, চীনের পাশাপাশি প্রতিবেশী ভারত ও ইউরোপের সঙ্গেও বাংলাদেশ ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চায়।
বিএনপি মহসিচব বলেন, ফ্যাসিস্ট সরকার যখন পেটাচ্ছিল তখন ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক ছিল বিএনপির। আর চীনের সঙ্গে দেশের রাষ্ট্রীয় এবং বেসরকারিভাবে সম্পর্ক রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পকর্কে সুসংহত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান, উন্নয়ন সহযোগিতা এবং দীর্ঘদিনের বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অবকাঠামো উন্নয়ন, বানিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।



