Uncategorized

জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক

বাংলা টিভি ডেস্ক: জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় নতুন পরিচালক মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে ১৭ আগস্ট ২০২৬ তারিখে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে একটি পত্র জারি করা হয়।

পত্র অনুযায়ী, জেজিটিডিএসএলের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মো. বদরুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি সিলেটের নীরু মঞ্জিল, ৫১ হাজারীবাগ আবাসিক এলাকা, শাহজী ইদগাহ এলাকার বাসিন্দা।

অন্যদিকে, পিজিসিএলের পরিচালক হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিজ সারবিনা আফরিন মুস্তফাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে এ আংশিক পরিবর্তন কার্যকর থাকবে। মনোনীত কর্মকর্তারা সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রটি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যানের (অতিরিক্ত দায়িত্ব) কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button