Uncategorized

নিউইয়র্কে নাভার সহ-সভাপতি নির্বাচিত হলেন শেখ গালিব রহমান

বাংলা টিভি ডেস্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের নাগরিক অংশগ্রহণ ও ভোটাধিকার সচেতনতা বৃদ্ধিতে কাজ করা নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশন (নাভা)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সংগঠনটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা শেখ গালিব রহমান।

দ্বিবার্ষিক নির্বাচনে দীপা নাথ সভাপতি এবং তাইবা আহমেদ নির্বাহী পরিচালক নির্বাচিত হন।

শেখ গালিব রহমান ট্রান্সফোটেক একাডেমির প্রতিষ্ঠাতা ও শেরা ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান। পেশাগত জীবনে তিনি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, অ্যাকসেঞ্চার এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি প্রযুক্তি, শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন সামাজিক ও পেশাগত উদ্যোগে সক্রিয় রয়েছেন।

নতুন কমিটিতে আরও রয়েছেন দিলরাজ বাচ্চু, বরিন্দর সিং, কেসিসি নেমা, অ্যাটর্নি নরেশ গেহি, ভেরোনিকা স্পেন্সার, অ্যাটর্নি গ্যারি এল. ইয়াং, সুবল দেবনাথ, লিন্ডা র্যা ম পার্টাব, রিচার্ড ইন, নীলত্রি বেদী, রশ্মিকা চক্রবর্তী ও সূচনা দে।

এ ছাড়া বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন হরি শুক্লা। পরিচালনা পর্ষদে রয়েছেন দিলীপ নাথ, রোকেয়া গ্র্যান্ট, চাকমোহন, জিনি পারসাদ, অ্যাটর্নি লারা গ্রেগরি, সাইফুল্লাহ ভূঁইয়া, শ্যাম কার্কি, অমর দয়াল, নবরাজ কে.সি. ও শাইমি জ্যাকব।

২০০৭ সালে প্রতিষ্ঠিত কুইন্সভিত্তিক নাভা অভিবাসীদের ভোটার নিবন্ধন, নির্বাচনী অংশগ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটি বিশেষ করে নতুন অভিবাসীদের যুক্তরাষ্ট্রের মূলধারার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button