
আগামী পয়লা এপ্রিল থেকে বিদেশি টিভি চ্যানেলে দেশী পণ্যের বিজ্ঞাপন প্রচার করা যাবে না এমন নিষেধাজ্ঞা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশে কোনো অনলাইন টিভি চ্যানেলের অনুমতি দেয়া হয়নি বলেও এ সময় জানান তিনি। শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ‘সংকটে বেসরকারি টেলিভিশন’ শীর্ষক সেমিনারে যোগ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সম্প্রচার কেন্দ্রের সাংবাদিক নেতারা
এ সময় তিনি বলেন, প্রতি বছর ৫০০ কোটি টাকার বিজ্ঞাপন বিদেশী টেলিভিশনগুলোর কাছে চলে যাচ্ছে। যার ফলে, দেশীয় টেলিভিশন সংকটের মুখে পড়ছে।বাংলাদেশের বিজ্ঞাপন ও গণমাধ্যমগুলোকে বাঁচাতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা
এতে,প্রত্যেকটা টেলিভিশনে শক্তিশালী ইউনিয়ন গঠনের পাশাপাশি, বিদেশী গণমাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করলে সংকট নিরসন সম্ভব বলে মত দেন টেলিভিশন ওনার্স এ্যাসোসিয়েশনের নেতারা।
আলোচনার মাধ্যমেও এ সংকট নিরসন সম্ভব বলে মনে করেন ক্যাবল অপারেটর এ্যাসোসিয়েশনের নেতারা।সেমিনারে, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর নানা সংকটের চিত্র তুলে ধরেন সাংবাদিক নেতারা।
তবে সম্প্রচার নীতিমালা না হলে এসব সংকট নিরসন সম্ভব নয় বলে মনে করেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান।
বাংলাটিভি/ফাতেমা



