বাংলাদেশ

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, বীর উত্তম।

বৃহস্পতিবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। জবাবে তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button