স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরে স্ত্রীর দায়েরকৃত যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় স্বামীকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর জামালপুর সদর উপজেলার শংকরপুড় গ্রামের মোজাম্মেল হকের ছেলে ফজল মিয়া যৌতুকের দাবিতে তার স্ত্রী কামরুন্নাহার (৩৪)-কে ব্যাপক নির্যাতন ও হত্যার চেষ্টা করেন।
এ ঘটনায় সদর থানায় একটি স্বামী ফজল মিয়াসহ ৫ জনকে আসামি করেন মামলা দায়ের করেন ভুক্তভোগী কামরুন্নাহার। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণের পর বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।
এসময় ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম মামলার প্রধান আসামি ফজল মিয়াকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন।



