‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার সুরক্ষায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আজহারী।
পোস্টে তিনি লেখেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো।’
মক্কা ও মদিনার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে আজহারী বলেন, এই দুই নগরী কেবল ভৌগোলিক অবস্থান নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
আজহারী আরও বলেন, আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত ভূমির পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।
পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর কাছে মক্কা ও মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার প্রার্থনা জানান।
আজহারীর বার্তায় মক্কা-মদিনার পবিত্রতা রক্ষা এবং ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।



