বাংলাদেশ

দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ

বাংলা টিভি ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ বিষয়ে বাংলাদেশ সরকার আপাতত কোনো মূল্যায়ন বা মন্তব্য করতে চায় না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় পুশ-ইনের চেষ্টার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চান সাংবাদিকেরা।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার এবং ভারত সরকারই এ পরিস্থিতি মোকাবিলা করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button