গ্রাম বাংলাদেশবাংলা
মুন্সীগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে যুবককে হত্যা

মুন্সীগঞ্জ (ডিজিটাল) প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর শুক্রবার ভোরে নিজ বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন জানায়, নিহত মুন্না মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।



