বিএনপিরাজনীতি

বিরোধীদল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না: এমপি খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি: বিরোধীদল কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালকিনি উপজেলার ২২টি পূজামণ্ডপে ত্রাণ ও চাল বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান খোকন তালুকদার এমপি বলেন, আমার মনে হয় এটা কোনো রাজনৈতিক দল না, এটি একটি সমিতি। এই সমিতির কিছু লোক আছে, যারা সব সময় অপতৎপরতায় লিপ্ত থাকে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, বিএনপি নেতা মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।

এছাড়াও কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button