দেশবাংলাগ্রাম বাংলা

কুমিল্লার দুই পুলিশকে ফেরত দিলো বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক উদ্ধারে অভিযানে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধারে অভিযানে যাওয়ার সময় এক সন্দেহভাজন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন। এ সময় তিনি সীমান্ত এলাকায় আটক হন। পরে তাকে ছাড়িয়ে আনতে গিয়ে দলের ইনচার্জ এএসআই ইমরান হোসেনও আটক হন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার দুপুরে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button