গ্রাম বাংলাদেশবাংলা

ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৬০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এঘটনা ঘটে।

নিহত মো. আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত রেজাউল মুন্সির ছেলে ৷

নিহতের স্বজনরা জানান, দুপুরে মো. আলী যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দেন। এসময় বোরহানউদ্দিনের দালাল বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখামুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ৷

বোরহানউদ্দিন থানার তদন্ত (ওসি) রিপন কুমার সাহা জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে দুটি সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button