গ্রাম বাংলাদেশবাংলা

যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড কাপ্তান বাজার এলাকার যুবদল নেতা কাউছারকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করেছে। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৬ অক্টোবর) গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

এনএসআই’র মো. সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। ​নিহত কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের ধারণা মতে পূর্ব শত্রুতা কিংবা অন্য কোনো বিরোধের জেরে এই অতর্কিত হামলা চালানো হতে পারে। হামলার সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, যুবদল নেতা কাউছার মারা গেছে কিনা আমার এ মুহূর্তে আমার জানা নেই। তবে এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে।​

এদিকে, এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ, এর সঙ্গে সরাসরি কারা জড়িত এবং এই ন্যক্কারজনক ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে স্থানীয় পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে তদন্ত শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button