বাংলাদেশ
দুর্গাপূজার ছুটিতে পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

বাংলা টিভি ডেস্ক: শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।
শনিবার (১৭ অক্টোবর) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের মিটারে পর্যাপ্ত ব্যালান্স নিশ্চিত করতে হবে। ছুটির মধ্যে যাতে ব্যালান্স শেষ হয়ে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন না ঘটে, সে জন্য আগেভাগেই রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।



