বাংলাদেশ

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের ঘোষণা

বাংলা টিভি ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের কথা জানান।

এর আগে বাসা থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের ইশরাক বলেন, দলের পক্ষ থেকে পদত্যাগের নির্দেশ না থাকলেও তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ পরিস্থিতির কারণে তাকে পদ ছাড়তে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

পদত্যাগের ঘোষণা দিলেও মাদকের বিরুদ্ধে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন ইশরাক। তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রম চালাতে গিয়ে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন থেকে এ বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়ে মাঠে কাজ করবেন বলেও জানান তিনি।

সম্প্রতি রাজধানীতে নিজ উদ্যোগে অনুসারীদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ইশরাক। ওই অভিযানের সময় তার হাতে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়।

এরই মধ্যে রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে খবরে উল্লেখ করা হয়। এর পরদিনই প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইশরাক হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button