ধর্মঅন্যান্যরাজনীতি

বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারী

বাংলা টিভি ডেস্ক: আলোচিত ইসলামি বক্তা মাওলানা হাবিবুর রহমান মিছবাহকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিজেকে তার ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এসেছেন মেহের আফরিন নামের এক রোহিঙ্গা নারী। এমন অভিযোগ মিথ্যা দাবি করেছেন এই বক্তা।

এই খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা সমালোচনা করতে থাকেন। ফলে ৩১ অক্টোবর রাত ১১টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন মাওলানা হাবিবুর রহমান মিছবাহ।

হাবিবুর রহমান মিছবাহ লিখেছেন, ‘শুধু শুভাকাঙ্ক্ষীদের জন্য বলছি—দুনিয়া একদিকে চলে যাক, তবুও বিশ্বাস রাখুন ওদের প্রমাণহীন প্রচার রাতকে দিন বলার মতো মিথ্যা। ইনশাআল্লাহ! পূর্ণিমার চাঁদের মতো সত্য সামনে আসবে। ওদের প্রচারের ধরন দেখেও যদি না বোঝেন যে, ওদের উদ্দেশ্য কী, তবে কিছু বলার নাই। বাকি আল্লাহর ওপর ভরসা এবং ধৈর্যের ফল শিগগিরই পাবো ইনশাআল্লাহ।’

রোহিঙ্গা নারীর অভিযোগ, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট তৈরি করে দেওয়ার আশ্বাসে তাকে রোহিঙ্গা শিবির থেকে বের করে আনা হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, ভুয়া পরিচয়পত্র তৈরি এবং জোরপূর্বক গর্ভপাত করানোর মতো ঘটনাও ঘটেছে।

সম্প্রতি অনলাইন গণমাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব অভিযোগ তুলে ধরা হয়। এরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button