গ্রাম বাংলাদেশবাংলা

কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই দাফন হলো বীর মুক্তিযোদ্ধার মরদেহ

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার ছাড়াই দাফন করা হয়েছে এক বীর মুক্তিযোদ্ধাকে। অভিযোগ উঠেছে, উপজেলা প্রশাসনের উদাসীনতায় গার্ড অব অনার ছাড়াই তাঁকে দাফন করতে বাধ্য হয়েছেন স্বজনরা।

জানা গেছে, গত বৃহস্পতিবার ঢাকায় মৃত্যুবরণ করেন ৭৮ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ কর্মজীবনে যোগাযোগ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন তিনি। বার্ধক্যের শেষ দিনগুলো তিনি ঢাকায় ছেলের কাছে কাটান।

মৃত্যুর পর বৃহস্পতিবারই ঢাকায় প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ মহালক্ষ্মীপাড়া গ্রামে আনা হয়। মরদেহ গ্রামে পৌঁছতে পৌঁছতে বিকেল সাড়ে ৫টা বেজে যায়। এরপর প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনারের অপেক্ষায় থাকেন স্বজনরা; কিন্তু উপজেলা প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ না করায় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় সম্মাননা ছাড়াই তাঁকে দাফন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button