রাজধানী

প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি

বাংলা টিভি ডেস্ক: প্রবাসফেরত এক ব্যক্তিকে ঘিরে বিমানবন্দর এলাকায় তিন নারীর টানাটানি ও হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিন নারীই ওই ব্যক্তিকে স্বামী দাবি করছেন। তারা ওই ব্যক্তিকে নিজের বাড়ি নিয়ে যেতে চান।

‘স্বামীকে নিয়ে যাওয়ার’ জন্য তিনজনের মধ্যে টানাটানি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ওই ব্যক্তি বা নারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর এলাকার একটি সড়কের পাশে এক প্রবাসীকে ঘিরে রেখেছেন তিন নারী। তিনজনের প্রত্যেকেই ওই ব্যক্তিকে নিজের স্বামী বলে দাবি করছেন। এ সময় তাদের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্যবিনিময় ও টানাটানি। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, আবার কেউ চিৎকার করে নিজের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। পরিস্থিতি দেখতে একপর্যায়ে সেখানে ভিড় জমায় উৎসুক মানুষ।

তবে ওই প্রবাসীর সঙ্গে তিন নারীর প্রকৃত সম্পর্ক কী, তাদের দাবির সত্যতা কতটুকু কিংবা ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button