রাজধানী

ফতুল্লার অগ্নিকাণ্ড : হাসপাতাল ছাড়লেন ৭৬ শিক্ষার্থী, চিকিৎসাধীন ১৮

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

তিনি জানান, আইসিইউতে মোট চারজন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজন এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় একজনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ফতুল্লার ঘটনায় ৯৪ জন শিক্ষার্থী আমাদের এখানে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৮ জন বর্তমানে ভর্তি রয়েছেন।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button