গ্রাম বাংলাদেশবাংলা
যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমা ও চিরকুট পাঠিয়ে হুমকি

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ৭ নম্বর চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেনের বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ-খবর নেন। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তু ও চিরকুটটি রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।



