জীবদ্দশায় ৩ বার শয়তানের সাক্ষাৎ পান পোপ ফ্রান্সিস!

আন্তর্জাতিক ডেস্ক: জীবনে তিনবার শয়তানের উপস্থিতি অনুভব করেছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। এমনকি একবার নিজের চোখে নরকের প্রবেশদ্বার দেখার অভিজ্ঞতার কথাও লিখে গেছেন তিনি। ভয়ংকর সেই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য হাতে তুলে নিয়েছিলেন রোজারি বা জপমালা। নিজের ব্যক্তিগত ডায়েরিতে এমনই কিছু রহস্যময় ও চমকপ্রদ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন ক্যাথলিক চার্চের সাবেক এই প্রধান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ নামের একটি বইয়ে তাঁর ডায়েরির এসব অজানা তথ্য সামনে এসেছে। ১৬০ পৃষ্ঠার বইটি সংকলন করেছেন পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ।
১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা ডায়েরির বিবরণ অনুযায়ী, আর্জেন্টিনার বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে দুইবার শয়তানের উপস্থিতি অনুভব করেছিলেন ফ্রান্সিস। তৃতীয় ঘটনাটি ঘটে ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক:সালে, যখন তিনি পোপের দায়িত্ব পালন করছিলেন।
ডায়েরিতে ফ্রান্সিসের বর্ণনা অনুযায়ী, শয়তানের চোখ ছিল আগুনের মতো জ্বলজ্বলে। তার উপস্থিতি ছিল একই সঙ্গে ভয়ংকর ও প্রলুব্ধকর। এমনকি একবার শয়তানের কণ্ঠস্বরও শুনতে পেয়েছিলেন তিনি, যা ছিল অত্যন্ত কর্কশ।
আরও চমকপ্রদ একটি অভিজ্ঞতার কথা উঠে এসেছে ২০১৮ সালের জুন মাসের ডায়েরিতে। সেখানে ঘুমাতে যাওয়ার প্রস্তুতির সময় নরকের প্রবেশদ্বার দেখার দাবি করেছেন ফ্রান্সিস। দৃশ্যটি দেখে ভীত হয়ে পড়েন তিনি। পরে আত্মিক সুরক্ষার জন্য হাতে তুলে নেন রোজারি।
তবে ডায়েরিতে শুধু অতিপ্রাকৃত অভিজ্ঞতার কথাই উঠে আসেনি। নিজের ব্যক্তিত্ব, ক্ষমতার আকাঙ্ক্ষা ও মানসিক দ্বন্দ্ব নিয়েও আত্মসমালোচনা করেছেন ফ্রান্সিস।
২০২১ ও ২০২২ সালে অন্যদের নিয়ন্ত্রণ করার প্রবণতা এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার আকাঙ্ক্ষা নিয়ে গভীর আত্মিক সংকটে ভুগেছিলেন বলে উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া চিলিতে ক্যাথলিক যাজকদের যৌন নিপীড়নের অভিযোগসংক্রান্ত কেলেঙ্কারির শুরুতে অভিযোগগুলোর গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করতে না পারায় অনুশোচনাও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুর পর ব্যক্তিগত ডায়েরির এসব বিবরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



