গ্রাম বাংলাদেশবাংলা

ইয়াবা সেবনের ছবি ভাইরাল, স্বামীসহ আটক ফাতেমা

চাঁদপুর প্রতিনিধি: নিজ ঘরে বসে ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার স্বামীসহ পুলিশের হাতে আটক হয়েছেন ফাতেমা আক্তার প্রিয়া (২৫)। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে ও তার স্বামী রাকিবুল হাসানকে (৩৮) আটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত ওই দম্পতি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্থায়ী বাসিন্দা।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ফরিদগঞ্জ পৌর এলাকার এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে ফাতেমা আক্তার প্রিয়া ও রাকিবুল হাসানকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে নিজ ঘরের ভেতরে ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনায় আসেন প্রিয়া। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রী দুজনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ শেষে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button