অন্যান্যবাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে ষড়যন্ত্রকারীদের সময়মত ব্যবস্থা নেয়া হবে: কাদের

নানা আন্দোলন সংগ্রামে পরাজিত হয়ে একটি কুচক্রি মহল রোহিঙ্গা ইস্যুতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীত বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন তিনি।

দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন  দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন, দেশের আন্দোলন সংগ্রামে যারা ব্যর্থ তারাই  রোহিঙ্গাদের নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে যে ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়ে সরকার অবগত রয়েছে জানিয়ে কাদের বলেন, সময় হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর বহি বিশ্বের চাপ বাড়ছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী।

বাংলাটিভি/প্রিন্স

সংশ্লিষ্ট খবর

Back to top button