আওয়ামী লীগবাংলাদেশ

রোহিঙ্গা সমস্যা সমাধানে সবাইকে একসাথে কাজ করার আহবান

রোহিঙ্গা সমস্যা সমাধানে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মাদ নাসিম। এ  সময় বর্তমান  সরকারের সাফল্য ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক শোক সভায় এসব কথা বলেন বক্তারা।

সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সদ্য প্রয়াত ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের শোক সভা অনুষ্ঠিত হয়।

এতে, বর্তমান সরকারের সাফল্য অব্যাহত রাখতে দলের সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান হাসানুল হক ইনু। একই সময়  অধ্যাপক মোজাফফর আহমদের কর্ম জীবন নিয়ে কথা বলেন বক্তারা।

এ সময় রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে অশুভ চক্রান্ত চলছে উল্লেখ করে সবাইকে  এক হয়ে কাজ করার আহ্বান জানান  মোহাম্মাদ নাসিম।

ন্যাপকে শক্তিশালী বিরোধী দলের ভুমিকা পালনের ও আহ্বান জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button