দেশবাংলা
পুলিশের উপর হামলা মামলার আসামি আটক

||রায়হান আলী||
১ অক্টোবর পুলিশের উপর হামলা করে উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদকে ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার ২১ নম্বর আসামি ঢাকায় আটক।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। উল্লাপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত রশিদুরকে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করেছে।
এ মামলায় ৭ জন আওয়ামীলীগ নেতাসহ ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জন আসামি করা হয়েছে । মামলার এজাহার ভুক্ত আসামি উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রশিদুর হাসান (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাটিভি/এসএম/এবি



