
বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির কিছু লোক টাকার বিনিময় আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, ‘বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসা শুরু করেছেন। আপনারা দয়া করে চোখ-কান খোলা রাখবেন, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। টাকার বিনিময়ে আমাদের বিএনপির কিছু লোক তাদের আশ্রয় দিচ্ছেন। ইনশাআল্লাহ, সবাইকে একযোগে প্রতিহত করা হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদেরকে আশ্রয়দাতা কাউকেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ যাদের মিত্র তারা বিএনপির বন্ধু হতে পারে না।’
এসময় বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘বিরোধীদল কোনো অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।’
এসময় দেশের কল্যাণে বিরোধীদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।



