দেশবাংলা
‘করভীতি দূর করতে কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন’

চট্টগ্রাম প্রতিনিধি : করভীতি দূর করতে হলে কর কর্মকর্তাদের সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করছেন, চট্টগ্রাম অঞ্চলের কর কমিশনার ইকবাল হোসেন।
মঙ্গলবার সকালে আগ্রাবাদে আয়কর বিভাগের সম্মেলন কক্ষে কর অঞ্চল-১ এর করনেট সম্প্রসারণ ও রিটার্ন দাখিল সম্পর্কিত কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। এসময় কর কর্মকর্তাদের প্রতি ক্ষুদ্র করদাতাদের সহযোগিতামূলক মনোভাব দেখনোর নির্দেশনাও দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুগ্ম কর কমিশনার সাইফুল আলম, অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহান, জোবায়ের হোসনসহ অন্যরা।
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর আয়কর আদায় লক্ষ্যমাত্রা ৯ হাজার ৫শ ২৭ কোটি টাকা। যারমধ্যে করদাতার সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৬শ ২৪ জন ছিলো।
বাংলাটিভি/ নূর



