বিশ্ববাংলা

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ব্রিসবেনে এই দূর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, দেশটির গ্রিফিনে শহীদুলের ক্রয় করা বাড়ির কাজ শেষ করে ফেরার পথে, ব্রিসবেনের উত্তরের ব্রুসহিল হাইওয়েতে উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেটকার, শহীদুলকে বহনকারী গাড়ীকে ধাক্কা দেয়। এতে, ঘটনাস্থলেই মারা যান তিনি।

দেশটির একটি আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন শহীদুল। তার বাড়ী বাগেরহাট জেলায়। তিনি ব্রিসবেনের অ্যালবিয়োনে স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে বসবাস করছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button