
এমপি কোটায় আনা শুল্কমুক্ত গাড়ি বিক্রির অভিযোগে দুদকের মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে নির্বাচিত এমপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদকে ৫ বছরের দণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ রায় দেন। এছাড়া রায়ে পলাতক আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
এছাড়া পলাতক আসামি ইশতিয়াক সাদেককে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
এদিকে বিএনপি’র যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের ৫ বছরের কারাদণ্ডের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।



