পাচারকালে ১০টি সুন্দি কচ্ছপ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পথে ভারতে পাচারকালে সুন্দি প্রজাতির ১০টি কচ্ছপ উদ্ধার এবং বিশেষ শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আখাউড়া ফকিরমোড়া ক্যাম্পের সাইফুল ইসলাম বলেন, আখাউড়া সীমান্ত দিয়ে কচ্ছপ পাচার হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে গাজীর বাজার এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যায়। পরে উপজেলা সহকারী ভূমি কমিশনার নাজমুল হাসান উদ্ধারকৃত কচ্ছপগুলোকে তিতাস নদীতে অবমুক্ত করেন।
এদিকে, আখাউড়া প্রত্যাশী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বিল্লালের সভাপতিত্বে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। বাংলা গানের সংস্কৃতি আর দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তোলে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।



