কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি শিল্প পণ্য মেলা

২০২২ বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে, কাতারের উন্নয়নমুলক কর্মকান্ডের সাথে বাংলাদেশি নাগরিকরা জড়িয়ে দেশের সুনাম বৃদ্ধি করলেও, কিছু প্রবাসীর কারণে দেশটিতে নষ্ট হচ্ছে বাংলাদেশের শ্রমবাজার।
সম্প্রতি অবৈধ ভিসা ব্যবসা, মাদক এবং সন্ত্রাসী কাজের সাথে জড়িত থাকার অভিযোগে, গণ গ্রেফতার করে অনেক বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।
মধ্য প্রাচ্যের দেশ কাতারে ২০২২ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে অবকাঠামো, টুরিজম, আবাসন ও যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রে চলছে উন্নয়নের কাজ। এসব কাজে বাংলাদেশি নাগরিকরা জড়িয়ে দেশের সুনাম বৃদ্ধি করলেও, কিছু প্রবাসীর কারনে, বর্তমানে দেশটিতে হুমকির মুখে বাংলাদেশের শ্রমবাজার।
২০১৭ সালে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে সৌদি আরবের নেতৃত্বে কাতারের উপর অবরোধ আরোপ করলে, দুই-একটা কোম্পানিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এই সুযোগ কতিপয় বাংলাদেশি অবৈধ ভিসা ব্যবসা, মাদক এবং সন্ত্রাসী কাজের সাথে জড়িয়ে যায়।
এই অভিযোগে গণ গ্রেফতার করে অনেক বাংলাদেশিকে দেশে পাঠিয়ে দিয়েছে কাতারের আইন শৃঙ্খলা বাহিনী।
সম্প্রতি বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির ধারাবাহিকতায় কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এম ও আই শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিদের কাতারের আইনি পরামর্শ দিতে আয়োজন করে সচেতনতা মুলক বিশেষ সেমিনার। এতে প্রবাসীদের সচেতনতার পরামর্শ প্রদান করা হয়।
এত কিছুর পরও আগামী ডিসেম্বরে কাতারের ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেইড ইন বাংলাদেশ নামে একক বাংলাদেশি শিল্প পণ্য মেলা। এতে অংশগ্রহণ করবে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সমুহ।
আকবর হোসেন বাচ্চু, কাতার প্রতিনিধি



