দেশবাংলা
ভোলায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা

ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
শুক্রবার রাতে কমিটির প্রধান ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ মুসুদ আলম সিদ্দিকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
জেলা প্রশাসক জানান, তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তবে তিনি ওই প্রতিবেদন পাওয়ার পর যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছেন।
এদিকে, সংঘর্ষের ঘটনায় নিহত ৪ পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা তুলে দেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এর আগে মুকুল বোরহানউদ্দিন উপজেলায় তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে জানান, ভোলার অভিভাবক সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।



