
আগামী ৭ নভেম্বরের মধ্যে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বিমানবন্দরে নামার পর থেকে ৭ নভেম্বর পর্যন্ত তাকে গ্রেফতার বা হয়রানি না করারও নির্দেশ দেন আদালত।
সোমবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ড. ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কমিউনিকেশন্স নামের একটি প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠন করার অনুমতি না দেয়ার অভিযোগে আদালতে ড. ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।
সেই মামলার জেরে ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম।



