দেশবাংলা
পণ্য চালানে স্বয়ংক্রিয় পদ্ধতি কাস্টমস কর্তৃপক্ষের

যাত্রী ও ব্যবসায়ীদের পণ্যচালান দ্রুততম সময়ে খালাস করতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার সকালে কার্যক্রমের উদ্বোধন করেন, বিমানবন্দর চট্টগ্রাম কাস্টম কমিশনার মোহাম্মদ ফখরুল আলম।
এসময় শুল্ক কর পরিশোধে যাত্রীদের আর অনাকাক্সিক্ষত বিড়ম্বনায় পড়তে হবে না। একইসঙ্গে জালিয়াতির ঝুঁকি কমবে বলেও জানান তিনি।
এতে আরো উপস্থিত ছিলেন, সিস্টেম এ্যানালাইস্ট মো. আহসান হাবীব সুমন,সিএন্ড এফ এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমামসহ কাষ্টমসের উর্ধ্বতন কর্মকর্তারা।



