প্রধানমন্ত্রীবাংলাদেশ
মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভা বৈঠক। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মন্তিসভার অন্যান্য মন্ত্রীরা। এতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের ব্যাপক কর্মসূচির বিষয়ে আলোচনা হয়।
সভায় আইসিটি অবকাঠামো গড়ে তোলা, মানবসম্পদ উন্নয়ন, ই-গভর্ন্যান্স এবং আইসিটি শিল্পের প্রসারের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়। তথ্য প্রযুক্তি খাতে মানব সম্পদ গড়ে তোলার লক্ষে বিভিন্ন প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয় মন্ত্রিসভায়।
বৈঠকের শুরুতে আইটিখাতে বিভিন্ন কার্যক্রম বিষয়ে কৌশলপত্রের একটি কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।



