দেশবাংলা

পিরোজপুরে মাল্টা চাষে আগ্রহী বেকার যুবকরা

পিরোজপুরে দিনদিন বাড়ছে মাল্টা চাষ। সফল চাষীদের দেখে মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন বিভিন্ন উপজেলার বেকার যুবকরা।

এ জেলার মাল্টা ইতোমধ্যে পরিচিতি পেয়েছে সারাদেশে। এখানকার উৎপাদিত মাল্টা রাজধানীসহ বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করছে।

দোকানে বিদেশ থেকে আনা কমলা, মাল্টা, ডালিমের পাশাপাশি পাল্লা দিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত এ ফলটিও বিক্রি হচ্ছে সমানভাবে। ক্রেতা-দোকানির কাছে আমদানি করা হলদে রঙের চেয়ে এ জেলার সবুজ মাল্টার কদর অনেক বেশি।

বর্তমানে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে এ মালটা। জেলায় হাজারখানেক মাল্টা বাগান রয়েছে। আর সফলতার মুখ দেখছেন অনেক বেকার যুবকরা।

মাল্টা চাষে চাষীদের বিভিন্ন সহায়তার কথা জানালেন, পিরোজপুর সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র।

আগে থেকেই পিরোজপুরের আমড়া ও পেয়ারার সুনাম সারাদেশে, এবার তার সাথে যুক্ত হলো মাল্টা, যা এলাকার অর্থনীতিকে আরো গতিশীল করবে, এমনটাই আশা করছেন স্থানীয়রা এবং কৃষি বিভিাগ।

ইমাম হোসেন, পিরোজপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button