বিশ্ববাংলা
ভোলার ঘটনায় বার্সেলোনায় প্রতিবাদে সমাবেশ

স্পেনের বার্সেলোনা মজলিসু দাওয়াতুল হকের উদ্যোগে, মহানবী (সা:) কে নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি ও ভোলায় জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি হলে আয়োজিত সভায়, সভাপতিত্ব করেন, নজরুল ইসলাম। সভাটি পরিচালনা করেন, বদরুল হক। এতে, প্রধান অতিথি ছিলেন, শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হুসেন।
বক্তব্য রাখেন, মাওলানা নুমান আহমদ, খলিলুর রহমান, হাফিজ মাওলানা মাসহুদ আহমদ,মাওলানা আব্দুল মাজিদ ও কমিউনিটি ব্যক্তিত্ব আনহার মিয়া।
এসময়, সুহেল আহমদ, জামাল আহমদ ও মোশারফ হুসেনসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।



