বিএনপিরাজনীতি

‘সুশাসনের অভাবেই ক্রীড়াঙ্গনে অস্থিরতা’

বর্তমান সরকারের সুশাসনের অভাবেই ক্রীড়াঙ্গনে অস্থিরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএসএমএমইউ পরিচালক মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।

আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা মাসব্যাপি বিএনপির কর্মসূচি ঠিক করতে দুপুরে দলের নেতা কর্মীদের নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করে বিএনপি।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়, আইসিসি কর্তৃক সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা নিয়ে দলের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকারের শাসন ব্যবস্থার প্রতিফলন ক্রীড়াঙ্গনের অস্থিরতা।

এ সময়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএসএমএমউই বিএসএমএমউই পরিচালক মিথ্যা তথ্য দিয়েছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

সভায়, গণ-সংহতি দিবস উপলক্ষে পুরো নভেম্বর মাসব্যাপী বিএনপি বিভিন্ন কর্মসূচী পালন করবে বলেও জানান বিএনপির মহাসচিব।

মাসুদ সুমন / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button